1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল

সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

 

গতকাল রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৪টি স্ক্যাভেটর বিকল করা হয়।

অভিযান চলাকালে দুষ্কৃতকারীরা স্ক্যাভেটর ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার সদস্য এবং স্থানীয় সাধারণ জনগণের সহযোগিতায় অভিযান কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড় কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও পাহাড় ধ্বংস ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

 

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এলাকায় পাহাড় কেটে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে আসছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পাহাড় কাটা কার্যক্রম অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net