1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী  মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত

ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ০ বার

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে কক্সবাজারের ঈদগাঁওয়ে

পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২ মে) বেলা ১১টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় ঈদগাঁও উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়।

 

কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঈদগাঁও উপজেলা কতৃক আয়োজিত পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন  উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) মোঃ রাসেল রানা।

 

সদর উপ সহকারী কৃষি কর্মকর্তা সুপন বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, মুক্তি কক্সবাজারের মোক্তাদিরুল ইসলাম, কৃষক জাহেদ আফসার ও কৃষানি শাহেনা আক্তার বক্তব্য রাখেন।

 

কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামানিক বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল রানা বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

 

উপজেলা সমবায় অফিসার মোঃ দিদারুল ইসলাম বলেন, পৃথিবীতে এমন কোন ফল ফসল নাই যা বাংলাদেশের মাটিতে ফলে না। কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়লে কৃষকরা লাভবান হবে। তিনি কৃষকদের সমিতি বা গ্রুপ নিবন্ধন করতে সহযোগিতার আশ্বাস দেন।

 

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে রিপন বড়ুয়া, আবিদা নাসরিন তন্বি, শাহ আলম,  অক্ষয় দাস, শাহেদ মোঃ কায়সার, আবসার কামাল, অনিরুদ্ধ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, এবং স্টেকহোল্ডারগন অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net