1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৯ বার

দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশন।  শনিবার (০২ মে) কুমিল্লা নগরীর ফান টাউন মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

 

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম।সভাপতিত্ব করেন কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মালেক।

 

 

কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের সহ-সভাপতি

 

আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

সংবর্ধনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ হাতে তুলে দেওয়া হয়৷

কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের সহ-সভাপতি

 

আবুল কাশেম জানান, কুমিল্লার বিভিন্ন কিন্ডারগার্টেনের ৬৩৭ জন ছাত্র-ছাত্রী গত ডিসেম্বর মাসে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।  তাদের মধ্যে

 

২৪০ বৃত্তি প্রাপ্ত হয়। আমরা শিক্ষার বিকাশে এ বৃত্তি ধারা অব্যাহত রাখবো৷

 

 

 

প্রধান অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে বড় হতে হবে। আমারও সন্তান আছে৷ শিশুদের এ অর্জন মা বাবার মনকে বড় করে দেয়। তিনি শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net