ঢাকা   ০৯:০১:১৩ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩২১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইউনিয়ন ব্যাংকে আমার ২ কোটি টাকা জমা আছে, অথচ ১ হাজার টাকাও তুলতে পারছি না’—এমনই ক্ষোভ আর আর্তনাদ নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যাংক ঘেরাও করেছেন শত শত আমানতকারী।

 

রোববার দুপুরে গচ্ছিত আমানত ফেরত ও লভ্যাংশ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

 

এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ইউনিয়ন ব্যাংকের ফটকে তালা ঝুলিয়ে দেন। আমানতকারীদের অভিযোগ, ব্যাংক কর্মকর্তাদের বেতন-ভাতা ঠিকঠাক চললেও সাধারণ গ্রাহকদের টাকা ফেরত দিতে টালবাহানা করা হচ্ছে। পরে কোতোয়ালি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ২টার দিকে তালা খোলা হয়। মূলত একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোর আর্থিক অনিশ্চয়তা ও মুনাফা কমানোর সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি