1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৫ বার

মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ৫৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবার (২০ কেজি করে চাল) বিতরণ করা হয়। এছাড়া ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশাফুল ইসলাম নালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিপ্লব খলিফা, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী শরিফুল ইসলাম সাচ্চু, শ্রমিক দলের উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আরাফাত সোহেল এবং আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান পিরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আমরা আশা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net