1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ০ বার

জাতীয় নির্বাচনের পরই আলোচনায় আসে স্হানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ। গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।

 

২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল  এখনো ঘোষণা হয়নি, তবে এর মাঝে বসে নেই  কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে  জানা গেছে। নাগরিক সুযোগ সুবিধার অগ্রগতির জন্য যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা।

 

আগামী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৮ নং শুলক বহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাই।

 

কাউন্সিলর প্রার্থী মো.আবদুল হাই বলেন, আমার ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত আমি রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সব সময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ন্যায়ের পক্ষে কথা বলেছি, সংগঠক হিসেবে তরুণদের নেতৃত্ব দিয়েছি, আর  সমাজকর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

 

 

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল আন্দোলন সংগ্রাম তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভাবে যুক্ত ছিলাম। দলের সক্রিয় কর্মী হিসাবে দল আমাকে ৮ নং শুলক বহর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন এইটা আমার বিশ্বাস।

 

 

কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই আরো জানান,আমি কাউন্সিল নির্বাচিত হলে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড পরিচালনা, তরুণদের আত্মকর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কমিউনিটি সেন্টার, ডিজিটাল লাইব্রেরি, একটি পরিচ্ছন্ন মডেল ৮ নং শুলক বহর ওয়ার্ড গড়ে তুলতে চান।

 

 

জলাবদ্ধতা নিরসনে তিনি জানান, শুধু ড্রেন পরিষ্কার করলেই হবে না, নগরবাসীকেও সচেতন হতে হবে। মানুষ যদি ড্রেন ও খালে ময়লা আবর্জনা ফেলে, তাহলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। নগর আমাদের সবার, তাই এটিকে পরিচ্ছন্ন রাখা এবং জলাবদ্ধতামুক্ত রাখা সবার দায়িত্ব।

 

আগামী বর্ষা মৌসুমের আগেই ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নালা নর্দমা ও খালগুলো পরিষ্কার করার লক্ষ্যে  ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি খাল খনন, খালের গভীরতা বৃদ্ধি এবং বন্ধ মুখগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মেয়র বরাবর চিঠি দিয়েছি, যাতে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকে এবং পানি দ্রুত নিষ্কাশন হতে পারে।

 

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে কাউন্সিলর প্রার্থী আব্দুল হাই বলেন, প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা ও নির্মাণসামগ্রীর মধ্যে জমে থাকা পানিতে মশার লার্ভা জন্ম নেয়। এজন্য বাসাবাড়ি, মার্কেট, ভবনের ছাদ কিংবা এসির ভেতরে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

 

এছাড়াপারিবারিক সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা এবং টিসিবি ও ফ্যামেলি কার্ডের সুবিধা দেওয়ার অঙ্গীকারও তার প্রচারণায় বিশেষ গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net