1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু!

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩৭ বার

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় বিদ্যালয় প্রাঙ্গণ, ভবন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে নানা ধরনের অব্যবস্থাপনা চোখে পড়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নত রাখতে ভবন ও সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিতভাবে বিদ্যালয় চত্বর পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

এ ছাড়া স্কুল ভবনের ছাদ পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণেও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net