1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৬ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষি অফিস জনপ্রিয় কৃষি বিষয়ক ম্যাগাজিন “কৃষি কথা”র গ্রাহক তৈরিতে কুমিল্লা অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা কৃষি অফিসারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

বুধবার কুমিল্লায় কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চলের আয়োজনে “টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে খাল খননের ভূমিকা” শীর্ষক এক সেমিনারে এ সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মসীহুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস।

 

এসময় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার উপপরিচালকবৃন্দসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

চলতি বছরে কৃষক পর্যায়ে জনপ্রিয় কৃষি ম্যাগাজিন “কৃষি কথা”র পাঠক ও গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নবীনগর উপজেলা কৃষি অফিস কুমিল্লা অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করে।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, “কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্যভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ‘কৃষি কথা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও কৃষকদের মাঝে কৃষি বিষয়ক জ্ঞান পৌঁছে দিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net