ঢাকা   ০৪:১০:২৮ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লে: কর্ণেল মো. আহসান উল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় রামগড় উপজেলার তথা জোনের আওতাধীন এলাকার আইনশৃংখলা, সম্প্রীতি রক্ষা ও সহাবস্থান নিশ্চিত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের চাদাবাজি বন্ধে করনীয় বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন অংশগ্রহণকারীরা।

জোন কমান্ডার এলাকার বর্তমান পরিস্থিতি সংক্রান্ত বিষয়াদিসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্ভুত যেকোনো পরিস্থিতি সঠিক সময়ে বিজিবিকে অবহিত করা এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, অধিনায়ক ও জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত ও যেকোনো গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় জোন উপ-অধিনায়ক, সহকারী পরিচালক, রামগড় থানার অফিসার ইনচার্জ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি