1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

মো. বশির উদ্দিন,ডেমরা ঢাকা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৩ বার

নাসরিন আক্তার (২৬) নামেয ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার ভোররাতে ডেমরার বাঁশেরপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে সুরত হাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী মো. পলাশকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মৃতের চাচা আব্দুল জলিল মিয়া (৪০) ডেমরা থানায় আটক পলাশের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। তাদের উভয়ের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর গ্রামে।

 

 

ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা বলেন, পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ২০১৯ সালে প্রেম করে নাসরিনের বিয়ে হয় পলাশের সঙ্গে। পরে পরবর্তীতে তাদের মাঝে নানা কারণে পারিবারিক কলহ লেগে থাকত। আর ঝগড়াঝাটির সময় পলাশ প্রতিনিয়ত মেয়েটিকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিত বলে অভিযোগ রয়েছে। এদিকে রোববার ভোর রাতে আমরা খবর পাই ঘরের জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। সোমবার পলাশকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net