1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি

এস কে সানি (উত্তরা ঢাকা)
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০৯ বার

দেশের স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের ঘাটতি পূরণ এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিককে (সিপি) সরকারি স্বাস্থ্যসেবার মূলধারায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

তাদের মতে, দীর্ঘদিন ধরে প্রশিক্ষণপ্রাপ্ত এই জনবলকে সরকারি স্বীকৃতি ও সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে কাজে লাগানো হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক ও টেকসই পরিবর্তন সম্ভব।

 

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিরপুর-১৪ এলাকার সাইক মেডিকেল ইনস্টিটিউটে ফাস্ট হেলথ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ কেন্দ্রীয় কমিটির মিলনমেলা ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিপিএইচটি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রকাশ মেডিকেল ইনস্টিটিউটের চেয়ারম্যান মীর রবিউল করিম।

 

প্রধান উপদেষ্টা ছিলেন সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসানাত মো. ইয়াহিয়া। সভাপতিত্ব করেন ফাস্ট হেলথ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি আশরাফুল আলম।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি আনজুমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদিকা সোনিয়া খান তৃষ্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডা. হালিদা হানম আক্তারসহ বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক ও সংগঠনের নেতারা।

 

বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী প্রতি ১০ হাজার মানুষের জন্য ৪৪ দশমিক ৫ জন দক্ষ স্বাস্থ্যকর্মী প্রয়োজন হলেও বাংলাদেশে এ সংখ্যা মাত্র ৭ দশমিক ৩। গ্রামীণ ও দুর্গম এলাকায় এ সংকট আরও প্রকট। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্তির বিকল্প নেই।

 

আলোচনায় জানানো হয়, ২০০৯ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অধীনে দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্স চালু হয়।

 

বর্তমানে দেশের ৫৬টি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে ১০ হাজারেরও বেশি কমিউনিটি প্যারামেডিক মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান করছেন। কিন্তু পৃথক নীতিমালা ও সরকারি নিয়োগ কাঠামোর অভাবে তাদের দক্ষতা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় পূর্ণাঙ্গভাবে কাজে লাগানো যাচ্ছে না।

 

বক্তারা আরও জানান, বিভিন্ন গবেষণায় গর্ভস্থ শিশুর হৃৎস্পন্দন পর্যবেক্ষণ, গর্ভধারণ নির্ণয়, প্রাথমিক রক্ত পরীক্ষা, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদান এবং জটিল রোগীকে যথাসময়ে হাসপাতালে রেফার করার ক্ষেত্রে কমিউনিটি প্যারামেডিকদের সাফল্য উল্লেখযোগ্য।

 

এ কারণে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

অনুষ্ঠানে বক্তারা দ্রুত কমিউনিটি প্যারামেডিকদের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন, সরকারি স্বাস্থ্যখাতে পদ সৃষ্টি, নিয়োগ প্রক্রিয়া চালু এবং তাদের দক্ষতাকে জাতীয় স্বাস্থ্যসেবায় কার্যকরভাবে কাজে লাগানোর জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

 

তারা বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যকর্মীর ঘাটতি কমবে, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net