কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের এমপি লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
১০ জুলাই শুক্রবার বিকেলে ইউনিয়নের লরাবাক এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, সদর রামু ঈদগাঁও আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ইউপি চেয়ারম্যান জনি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদানে রাতদিন কষ্ট করে যাচ্ছেন। এমনকি গতকাল রাতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঈদগাঁও- চৌফলদন্ডী সড়কে উপড়ে পড়া বিশালাকার গাছ কেটে যান ও জন চলাচল স্বাভাবিক করেন। অপরদিকে ইউনিয়নের পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর এবং তাদের সাথে কথা বলে কয়েক শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি।
পানিবন্দি লোকজন জানিয়েছেন, এমপি কাজল ও উপজেলা প্রশাসন খোঁজখবর নেওয়াতে ত্রাণ সামগ্রী পাওয়ার চেয়ে বেশি খুশি হয়েছেন তারা।
চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের খবর নিচ্ছেন ও দ্রুত সময়ের মধ্যে সেবা পৌঁছানো জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় মানুষের সাথে কথা বলেন এবং সামনে আরো ভারী বৃষ্টি হলে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন জনি।