বন্যায় ক্ষতিগ্রস্ত চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া, বরকল ও বরমা ইউনিয়নের ৫‘শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিস।একইভাবে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় ও ৪র্থ শ্রেণির ১৫১ জন কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন চন্দনাইশ শাখা। গতকাল ১৪ জুলাই সকালে সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মুহাম্মদ আজম, সচিব মো. সেলিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, এজিএম ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ, প্রকৌশলী মো. আলীসহ জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, আলু, চিড়া, চিনি, বিস্কুট, সাবান, মোমবাতি, বিশুদ্ধ পানি, লাইটার ও ব্যাগসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী ছিল। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন চন্দনাইশ শাখার পক্ষ থেকে ১৫১ জন কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের মো, আবুল কালাম আজাদ, আহমদ কবির, জুয়েল শীল, মো. শাহাজান, মো. ইউসুফ প্রমুখ।