1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭ বার

।নবীগঞ্জে সারাদেশের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জগন্নাথ,বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব বৃহস্পতিবার  বিকালে সম্পন্ন হয়েছে । নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল সকালে রাধাগোবিন্দ নিয়ে বাজার পরিক্রমা,দুপুর আড়াইটায় রথ টেনে নিয়ে বাজার প্রদক্ষিন করে। রথযাত্রা উৎসবকে সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন  ও সকল শ্রেীন পেশার মানুষের আন্তরিক সহযোগীতা করেন। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় রথ উপ কমিটির আহবায়ক সুবিনয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ

 

থানা অফিসার ইনচার্জ আবুল হোসেন,বিশিষ্ট সমাজসেবক ও বিটিভির ওভারসীজ প্রতিনিধি আশরাফ উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাসিত,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী ছাদিক,

 

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি  সুখেন্দু রায় বাবুৃল,উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  উত্তম কুমার পাল হিমেল,পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাবুল দাশ,অশোক তরু দাশ,প্রমথ চক্রবর্তী বেনু প্রমূখ রাজনৈতিক, সামাজিক,ও সাংস্কৃতিক সংগঠনের  নেতৃবৃন্দ।  রথ উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে।পালন করতে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন সার্বিক সহযোগীতা করেন। অনুষ্ঠানে সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net