1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট 'নাযা' - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের

তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১ বার

নারায়ণগঞ্জ চাষাড়া বালুরমাঠস্থ সাহেরা জামান এম্পোরিয়াম ভবনের দীর্ঘ দিন সফলভাবে পরিচালিত জনপ্রিয় রেস্টুরেন্ট ‘লেভেল সেভেন’ এর নাম পরিবর্তন করে ‘নাযা’ নামে নতুন ব্রান্ডিং, নতুন সাজে যাত্রা শুরু করলো সোমবার। পুরো রেস্টুরেন্টটিকে অথেনটিক এশিয়ান সংস্কৃতির মনোরম পরিবেশে সম্পূর্ণ নতুনরূপে সাজানো হয়েছে।

 

এ ব্যাপারে রেস্টুরেন্টটির স্বত্তাধীকারী, তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভি সংবাদমাধ্যম-কে জানান, আমরা সবাই এটা জানি দেশের মধ্যে আমাদের নারায়ণগঞ্জের নগরবাসী অত্যন্ত ভোজনবিলাসী; খাবারের রুচি ও স্বাদের ব্যাপারে সবসময়ই আমরা আপসহীন বা নো কম্প্রোমাইজ নীতি অবলম্বন করি। ধীরে ধীরে রাজধানী ঢাকার নামি দামি অনেক রেস্টুরেন্টের ফ্রাঞ্চাইজ বা ব্রাঞ্চ নারায়ণগঞ্জমুখী হচ্ছে এবং সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছে। আবার নতুন নতুন নামেও গড়ে উঠছে সমাজের সকল স্তরের মানুষজনের সামার্থ্যানুযায়ী বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। কিন্তু নারায়ণগঞ্জে এই পর্যন্ত প্যান এশিয়ান বা অথেন্টিক থাই ক্যুজিনের কোনো রেস্টুরেন্ট ছিলো না, সামর্থ্যবানরা এই স্বাদ পেতে ছুটে যেতেন রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডির এলিট রেস্টুরেন্টগুলোতে। তাদের সেই স্বাদ বা তৃপ্তি সাধ্যের মধ্যেই নারায়ণগঞ্জে যেনো পূরণ করতে পারে, সেই লক্ষ্য নিয়েই প্রচলিত রেস্টুরেন্টগুলো থেকে কিছুটা ভিন্ন আঙ্গিকে ও সাজে আমাদের ‘নাযা’ টাইটেলে নারায়ণগঞ্জের প্রথম প্যান এশিয়ান অথেন্টিক রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো। ‘লেভেল সেভেন’ যেভাবে নারায়ণগঞ্জবাসীর ভালবাসায় সিক্ত হয়ে আমাদের ভোজনবিলাসীদেরকে মুখরোচক খাবার পরিবেশনের মাধ্যমে স্বাদ পূরণ করতে সক্ষম হয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলো, সেই ধারাবাহিকতায় আমরা প্রত্যাশা করছি, আমাদের এই ‘নাযা’ও অথেনটিক প্যান এশিয়ান ক্যুজিনের উপর বিশেষভাবে প্রশিক্ষিত ও অভিজ্ঞ শেইফের মাধ্যমে সম্পূর্ণ নতুন, রুচিসম্মত ও ভিন্ন স্বাদের কিছু আমাদের নারায়ণগঞ্জবাসীকে পরিবেশন করে লেভেল সেভেন এর চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি সকলের অবিরত ভালবাসা ও দোয়া কামনা করছি এবং সকলককে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের নতুন এই পরিবেশে অথেনটিক প্যান এশিয়ান ক্যুজিনের স্বাদ সাধ্যের মাঝেই উপভোগ করার এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের পাশে থেকে এই নবসূচনাকে স্বার্থক করার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net