1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ১০ কোটি টাকা ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ১০ কোটি টাকা ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৭০৮ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক কাপড়ের দোকান ও মসলার দোকান। এতে ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও এলাকাবাসী জানায়, বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি তুলার দোকানে আগুন লাগে পরে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভয়াবহ এই আগুনে নাকাই হাট বাজারের অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ অবস্থায় পুড়ে যাওয়া দোকান মালিকরা পথে বসেছে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস।

এলাকাবাসীর অভিযোগ, সঠিক সময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কম হত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net