1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

আমরা বাংলাদেশে সুন্দর পরিবেশে ব্যসায়ী সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। যে দেশে যতো শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সে দেশ ততো উন্নতি হয়েছে, দেশের উন্নতির জন্য আমাদেরকে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাগুরা অডিটোরিয়ামে ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় আই বি ডব্লিউ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শহীদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন। আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলা সহ সভাপতি  কাজী আব্দুল আওয়াল সবুরের সভাপতিত্বে  কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ইন্জিনিয়ার আবিদ হাসান, কেন্দ্রীয় সংগঠনের ট্রেইনার হুসাইন আল মামুন, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের যশোর কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আবদুল মতিন,  আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।

আই বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী ডাক্তার রবিবুল ইসলামের সঞ্চালনায়  এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা সদর উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক জাফরী,সহসভাপতি  মোঃ শাজাহান, সদর উপজেলা প্রচার সম্পাদক মোঃ শহীদুল ইসলামসহ আরো অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্য তিনি আরো বলেন,  নিজেকে  ও রাষ্ট্রকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে হলে প্রত্যেক নাগরিক সৎভাবে যে কোনো উৎপাদনের সাথে যুক্ত থাকতে হবে,তা নাহলে আমরা উন্নত বিশ্ব থেকে পিছিয়ে পড়বো।

কর্মশালায় জেলার বিভিন্ন ধরনের  ৩ শতাধিক  ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net