1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

মাগুরার শ্রীপুর উপজেলায় সালেহা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সকালে বাড়ির অদূরে একটি আমগাছে গলায় রশি পেঁচানো মৃত মরদেহটি উদ্ধার হয়।

 

নিহত সালেহা বেগম উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত কহর আলী বিশ্বাসের মেয়ে এবং ইছাপুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী তারিকুল ইসলামকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

 

 

নিহতের পরিবারের দাবি, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। সালেহাকে তার স্বামী ও তার পরিবারের লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিলো। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি তার স্বামী গাছ থেকে নামিয়ে ফেলেন। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। এ বিষয়ে নিহতের ভাই সলেমান বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net