1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার

‎আসন্ন ৬নং মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও উপজেলা বিএনপি থেকে একজন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। রাঙ্গাবালী উপজেলা বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয়, সমর্থন তার দিকেই যাবে।
‎
‎আর এই সমর্থনের দৌড়ে জোর আলোচনায় রয়েছেন বিএনপি পরিবারের সন্তান রাজপথের লড়াকু সৈনিক মোশারেফ হোসেন (লিটু গাজী)।
‎
‎জানা গেছে, লিটু গাজী শুধু একা নন, তার পরিবারের সকল সদস্যই দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। এলাকায় তার পরিবার একটি পরীক্ষিত জাতীয়তাবাদী পরিবার হিসেবে পরিচিত। দুঃসময়েও তারা দলের হাল ছাড়েননি।
‎
‎লিটু গাজী নিজে বর্তমানে মৌডুবী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল থেকে বেড়ে ওঠা এই যুবনেতা এলাকার সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের কারণে ইতিমধ্যেই ভোটারদের নজর কেড়েছেন।
‎
‎ সাবেক ছাত্রদলের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক সানাউল্লাহ (মিন্টু) বলেন, “উপজেলা বিএনপি অবশ্যই একজনকে সমর্থন দেবে। আমরা চাই এমন একজনকে সমর্থন দেওয়া হোক যার পরিবার বিএনপির সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই হিসেবে লিটু গাজী যোগ্য।”
‎
‎আরেকজন সাধারণ ভোটার সালাউদ্দিন বলেন, “আমরা দেখেছি তার পরিবার সবসময় বিএনপির পাশে ছিল। সে ছেলে হিসেবেও ভালো, সবার সাথে মিশতে পারে।”
‎
‎সমর্থন প্রত্যাশী মোশারেফ হোসেন লিটু গাজী বলেন, “আমার পরিবার বিএনপি পরিবার। আমরা জিয়া পরিবারের আদর্শে বিশ্বাসী। উপজেলা বিএনপি যাকেই সমর্থন দেবে আমরা মেনে নেব। তবে দল যদি আমাকে যোগ্য মনে করে সমর্থন দেয়, আমি ৬নং মৌডুবী ইউনিয়নকে একটি আধুনিক ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net