মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাগুরার জেলার আপামর জনগণ এক ব্যানারে ঐক্যবদ্ধ ভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাদের সকলের একটাই দাবী কোন ভাবে নোমানী ময়দানের মাঠ ছোট করা চলবে না। এই মাঠটি বর্তমানে শহরের ছেলেমেয়েদের একমাত্র খেলার এবং বিনোদনের একটি মাঠ। কাজেই যে কোন উপায়ে আমাদের সবাইকে এই মাঠটিকে রক্ষা করতে হবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ হুমায়ুন কবির রাজা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ বারিক আঞ্জাম বারকিসহ অন্যরা।