1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় পুলিশের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, কনস্টেবল নিহত,আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

কুমিল্লায় পুলিশের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, কনস্টেবল নিহত,আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫৪৩ বার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পুলিশের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নুর হোসেন (৪২) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এক এএসআইসহ আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন লক্ষ্মীপুর জেলা সদরের ওয়াহেদপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাইক্রোবাসযোগে টহল ডিউটি পালন করছিল সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল। এ সময় পেছন দিক থেকে পুলিশের ব্যবহৃত ওই মাইক্রোবাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল নুর হোসেন নিহত হন। এ সময় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এএসআই মহসিন (৩৮), কনস্টেবল ইসমাইল হোসেন (৩৩) ও মাইক্রোবাস চালক এরশাদ (৩৫) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহত কনস্টেবল নুর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আর আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net