1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় ভোররাতে অভিযান : ১লাখ সাড়ে ২৪ হাজার টাকার জরিমানা : আটক- ৩ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কারখানা বন্ধে রয়েছে সিটি কর্পোরেশন, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

চকরিয়ায় ভোররাতে অভিযান : ১লাখ সাড়ে ২৪ হাজার টাকার জরিমানা : আটক- ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩২৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় ভোররাতেই অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ১৪মে সেহেরীর পর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এ অভিযান পরিচালনা করেন। এতে ১লাখ সাড়ে ২৪ হাজার টাকার জরিমানা করা হয়।

সূত্রের দাবি, ভোর সাড়ে ৪ থেকে ৯টা পর্যন্ত করোনা সংক্রমণের বিস্তার রোধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া পৌরসভা ও চিরিংগা ইউনিয়নে, পাইকারি মার্কেট, কাপড়ের দোকান, দর্জি দোকান, জুয়েলারি দোকান, ঢেউটিনের দোকানে অভিযান চালিয়ে ১৭টি মামলায় ১লাখ ২৪হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ৩জন দোকান কর্মচারীকে আটক করা হয়।

এদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, অভিযান অবাহত থাকবে। কোনভাবেই করোনা পরিস্থিতির আলোকে স্বাস্থ্যবিধি লংঘন করা যাবেনা। সবাইকে ঘরে অবস্থান নিয়ে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net