1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ১ ব্যক্তির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ১ ব্যক্তির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩২৬ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভৈরবের এক মৎস্য ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাত সাড়ে ৯টার দিকে ভৈরব থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় তিনি তীব্র শ্বাসকষ্টসহ সংকটাপন্ন অবস্থায় ছিলেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন তাকে আনা হয়, তখন তিনি খুবই সংকটাপন্ন অবস্থায় ছিলেন। এরপরও চিকিৎসকগণ প্রাণান্ত চেষ্টা করেছেন। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, মারা যাওয়ার আগে শুক্রবার (১৫ মে) দুুপুরে ভৈরব থেকে ওই ব্যক্তির করোনাসন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

নিজ বাড়িতে তার অবস্থার অবনতি হলে রাতে ভৈরব থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

সিভিল সার্জন জানান, মারা যাওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা ধরণের অসুখে ভুগছিলেন। তার ডায়াবেটিস ও প্রেশারসহ নানা জটিলতা ছিল।

নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনায় তার মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী। ভৈরবের মেঘনা ফেরিঘাটে তার মৎস্য আড়ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net