ঢাকা   ১২:৪৬:১৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আদিতমারীতে ৫জন ও হাতীবান্ধাতে ১জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাতে নতুন করে আরো ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আদিতমারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি,অফিস সহকারী ও একজন স্বেচ্ছাসেবী ল্যাব টেকনিশিয়ান রয়েছেন।
এছাড়াও উপজেলা সদরের বিন্নাগাড়ী এলাকার একজন করোনা পজেটিভ রোগির স্পর্শে আসা নতুন করে এক যুবক রয়েছেন । তার বাড়ীও ওই এলাকায়। আর সিএইচসিপির দেবিরপাঠ কমিউনিটি ক্লিনিকে কর্মরত।
বিষয়টি শনিবার সকালে আদিতমারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আরেফিন প্রধান নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আদিতমারী হাসপাতালের দুজন স্টাফ করোনা শনাক্তের পর হাসপাতালের কয়েকজনের নমুনা সংগ্রহ করে গত ৮ মে রংপুরে প্রেরণ করা হয়।
শনিবার ১৬ মে সকালে রংপুর থেকে ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট আসেন। এদের মধ্যে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ ৪জন রয়েছেন। আর এক যুবকের বাড়ী উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগাড়ী এলাকায়। তিনি আদিতমারী হাসপাতালের করোনা আক্রান্ত যক্ষা সহকারীর স্পর্শে আক্রান্ত হয়েছেন । এ নিয়ে শুধু আদিতমারীতে ১৪জন করোনা আক্রান্ত হয়েছেন।
অপরদিকে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে ১জন মহিলার করোনা আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি