1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৩লাখ টাকা শিক্ষা বৃত্তি, ৩০টি বাই সাইকেলসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি

রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৩লাখ টাকা শিক্ষা বৃত্তি, ৩০টি বাই সাইকেলসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৯২ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় রাউজান উপজেলার উচাইটিলা ও কুকুচান টিলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।এরমধ্যে ৩০টি বাইসাইকেল ও ৩লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।এসব মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় হতে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দেয়া হয়।১৬মে শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি শিক্ষার্থীদের মাঝে এই সামগ্রী তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা তৌহিদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ, হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net