1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় ২৬’শ পিস ইয়াবাসহ আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

লোহাগাড়ায় ২৬’শ পিস ইয়াবাসহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩১৯ বার

লোহাগাড়া প্রতিনিধি:
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে মানুষ যখন গৃহবন্দী তখনও থেমে নেই ইয়াবা কারবারিরা। মিয়ানমার থেকে নিয়মিত ভিন্ন ভিন্ন কৌশলে ইয়াবার বড় বড় চালান যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আর চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ তাদের সাড়াশি অভিযানে প্রতিনিয়ত আটক করছে ইয়াবার বড় বড় চালান।

সর্বশেষ শনিবার (১৬মে) দিবাগত রাতে উপজেলার চুনতি বনপুকুর সংলগ্ন একটি রেষ্টুরেন্টের সামনে ২৬’শ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন মুন্সিগঞ্জের গজরিয়া টেঙ্গারচর এলাকার আবু ইউছুপের পুত্র সোয়াইব সরকার (৪৫), কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার মোহাম্মদ সুলতানের পুত্র সৈয়দুল আমিন (২৪), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দক্ষিণ পাড়া এলাকার মৃত শেখ আলীর পুত্র মোঃ ওমর ফারুক (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬মে) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমানের সঙ্গীয় ফোর্সের অভিযানে ২৬’শ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১৭মে) তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, আমরা মাদকের ব্যাপারে কাউকে ছাড় দিব না। আমাদের টিম করোনা পরিস্থিতিতেও বিশেষ অভিযান চালিয়ে পাচারের সময় ইয়াবা কারবারিকে আটক করতে সক্ষম হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net