1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিবেরকুটি সরেয়ারতল ঘাটে বাঁশের সাঁকো-নৌকাই একমাত্র ভরসা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

শিবেরকুটি সরেয়ারতল ঘাটে বাঁশের সাঁকো-নৌকাই একমাত্র ভরসা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩২০ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দুটি (শিবেরকুটি-ধাইরখাতা) গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া রত্নাই নদীর উপর বাঁশের সাঁকো-নৌকাই ভরসা ১৪হাজার মানুষের চলাচলের। নদীতে সেতু না থাকায় ওই এলাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকো-নৌকা দিয়ে চলাচল করেন কৃষক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সাঁকো-নৌকা দিয়ে নদী পারাপার হয় লালমনিরহাট সদর উপজেলার কয়েক গ্রামের ১৪হাজার মানুষ।
স্থানীয়রা জানান, সাঁকো-নৌকার উভয় দিকের বিভিন্ন গ্রামের কৃষকের উৎপাদিত পণ্য সরবরাহের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। রোগীসহ পণ্য পরিবহনের জন্য বিকল্প পথে ৫-৬কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব রমজান আলী জানান, এখানে একটি ব্রীজ নির্মাণ জরুরী। অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস প্রবেশ করতে না পারায় রোগীর কষ্ট সহ্য করতে হয়। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট দপ্তরে বার বার আবেদন জানিয়েও সারা পাইনি।
তিনি আরও জানান, এপারের মানুষের জমি ওপারে এবং ওপারের মানুষের জমি এই পারে রয়েছে। উৎপাদিত পণ্য নিয়ে পারাপারে সমস্যায় পড়ছেন তারা। নদীতে ব্রীজ নির্মাণ হলে শিবেরকুটি, দক্ষিণ শিবেরকুটি, বনগ্রাম, ধাইরখাতাসহ আশপাশের গ্রামের জীবনযাত্রার মান পাল্টানোর পাশাপাশি বদলে যাবে গ্রামীণ অর্থনীতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net