1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় পৃথক অাভিযানে ২হাজার ১ শত পিচ ইয়াবাসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারায় পৃথক অাভিযানে ২হাজার ১ শত পিচ ইয়াবাসহ আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩০৪ বার

বদরুল হক:-
আনোয়ারা উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো.কামরুল ইসলাম (৩০) ও আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী গ্রামের ছৈয়দ নুরের স্ত্রী কাঞ্চন বেগম (৪৫)।

আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান,একজন মাদক বিক্রেতা ইয়াবা নিয়ে অটোরিকশা করে শহরের দিকে যাচ্ছে এমন সংবাদ পেয়ে খুরুস্কুল পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। ওই সময় ইয়াবা বহনকারী অটোরিকশা তল্লাশি করে কামরুল নামের এক ব্যক্তিকে ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি জুঁইদন্ডী এলাকার এক নারী মাদক কারবারির কাছ থেকে ইয়াবাগুলো কিনে নিয়ে যাচ্ছিলেন। পরে তার তথ্য মতে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা কারবারি কাঞ্চন বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরে তার বসতঘরে তল্লাশি করে ফ্রিজের নিচ থেকে ১০০০ ইয়াবা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net