1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিম্নবিত্তদের ঘরে ঈদসামগ্রী পৌঁছে দিলেন 'মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ' - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নিম্নবিত্তদের ঘরে ঈদসামগ্রী পৌঁছে দিলেন ‘মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৫৪ বার

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ। ত্রাণ সহায়তা ও ইফতারের পাশাপাশি অসহায় নিম্নবিত্তদের ঘরে ঘরে ঈদসামগ্রী পৌঁছে দিলেন সংগঠনটি।

শুক্রবার (২২ মে) রাজধানীর বাড্ডা, রামপুরা, মহাখালী, ডেমরা এলাকায় নিম্নবিত্তদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ডাক পত্রিকার সিনিয়র সাব-এডিটর বাদল চৌধুরী ও স্টার লেট ফ্যাশন মেকারের স্বত্তাধিকারী মহসিন আলম ও হাফসা ঢ্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরে আলম সরকারের সহযোগিতায় ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়।

বিতরণের প্রাক্কালে সংগঠনের সভাপতি বাদল চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরই অসহায়দের জন্য ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ বছর করোনা দূর্যোগের কারণে আমাদের সামর্থ্য অনুযায়ী ঈদ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

ইঞ্জিনিয়ার নুরে আলম সরকার বলেন, সকল বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সহযোগিতা করা উচিত। সেই সাথে সবাইকে ঘরে থাকা ও সরকারের নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন।

মহসিন আলম বলেন, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সব সময় সুখে দুখে মানুষের পাশে থাকে বলে আমরা মনে করি । তাই স্টার লেট ফ্যাশন মেকার সামর্থ্য অনুযায়ী সংগঠনটির পাশে থাকার চেষ্টা করছে।

সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন সাব-এডিটর কাউন্সিলের কোষাধ্যক্ষ কাউসার খোকন, দৈনিক নব অভিযানের ব্যবস্থাপনা সম্পাদক রিদয় গুপ্ত , সংগঠনের সহ-সভাপতি নূর আলম শেখ, দপ্তর সম্পাদক রিপন হাওলাদার, কল্যাণ সম্পাদক আনিসুল ইসলাম পলাশ, সাংস্কৃতিক সম্পাদক জামাল সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস চৌধুরী, অ্যাপায়ন সম্পাদক নাহার আক্তার, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, বাচ্চু মিয়া প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net