ঢাকা   ০৫:৫২:০৫ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাতিয়ায় ঈদ সামগ্রী বিতরণ করেছে সমাজ সেবক এমরান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : করোনা ভাইরাস ও ঘর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সাধারণ মানুষ অনেকটা দিশেহারা। অর্থনৈতিক সংকটে পড়া খেটে খাওয়া মানুষগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সমাজ সেবক এমরান। শুক্রবার সকাল থেকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব ক্ষিরোদিয়া গ্রামে এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের কথা চিন্তা করে তমরদ্দি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, উপজেলা যু্বলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. এমরান হোসেন পারিবারিক ভাবে গরীব অসহায় মানুষের মাঝে চাল,ডাল,আলু, চিনি, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় ৫শ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

সে সাথে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া ও বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ফররুক আহমেদ, মুক্তিযুদ্ধা আবু ছালেহ মো. নুরনবী, তমরদ্দি বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম বুলবুল, তমরদ্দি পুলিশ ফাড়ির এ এস আই রিপন চাকমা সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।

ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে মো. এমরান হোসেন বলেন, সস্প্রতি আঘাত হানা ঘর্ণিঝড় আম্পান ও করোনার ভাইরাসের কারণে মানুষের আয় রোজগার বন্ধ। ঈদের বাজার করার সক্ষমতা অনেকের নেই। তাই সেই সকল মানষের জন্য আমি এবং আমার পরিবারের পক্ষথেকে কিছু করার চেষ্টা করেছি। আমার পরিবার পূর্বেও শীতবস্ত্র, ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী সহ বিভিন্ন সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলো । সকলের দোয়ায় ভবিষ্যতেও থাকবে। এবং এদূর্যোগ কালীন সময়ে অসহায় মানুষের জন্য সমাজের সকল বিত্তবানেরা যেন এগিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি