ঢাকা   ০৯:৫৫:৪৪ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

নবীনগরে ঈদ উপহার ও ইফতার সামগ্রী দিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তকদীর হোসেন মোঃ জসীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৪০৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌর সভায় এলাকার কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদীর হোসেন মোঃ জসীম ।

বৃহস্পতিবার ( ২১মে) তার নিজ কার্যালয়ে ৩০০টি পরিবারের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ বিতরণ করা হয়।

এ সময় প্রাণপ্রিয় নবীনগরবাসীকে সালাম ও পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছে তকদীর হোসেন মোঃ জসীম বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে আছি ও থাকবো । তিনি আরো বলেন, বিএনপির রাজনীতির ‍প্রধান লক্ষ্য দেশগঠন ও জনগণের সেবা। নানা প্রতিকূলতার মধ্যেও সেই আদর্শ থেকে বিএনপি সরে আসেনি। ব্যক্তিগত পর্যায়েও মানুষকে সহায়তা করতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, জেলা বিএনপির সদস্য ও নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা কৃষক দলের সভাপতি হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল ও মোসলেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসিবুল হাসান শাহীন,সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান আপন ও কৃষ্ণনগর ইউপি ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি