1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে মা ও শিশুর মরদেহ উদ্ধার, শশুর বাড়ির সবাই পলাতক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

নোয়াখালীতে মা ও শিশুর মরদেহ উদ্ধার, শশুর বাড়ির সবাই পলাতক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩০৪ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলা থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ও শশুর বাড়ির সবাই পলাতক রয়েছে।শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ং ওয়ার্ডের সল্লা গ্রামের মুন্না সাহেবের ছা বাড়ির পুকুর পাড়ের একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিবি মরিয়ম (২৬) আর পাশের একটি পুকুর থেকে আড়াই মাস বয়সী শিশু মাইমুনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।নিহতের স্বামী আকবর আলী বাবর (৩০) কৃষি কাজ করতেন। সে একই এলাকার মৃত সোলমানের ছেলে।নিহত বিবি মরিয়ম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাঙচিল গ্রামের আবুল কাসেম মোল্লার মেয়ে এবং নিহত গৃহবধূ ৩ সন্তানের জননী ছিলেন।নিহতের ভাই আব্দুল করিম জানান, গত কয়েক মাস ধরে নিহতের স্বামী বাবর বাড়ির পাশের বাড়ির একটি কুমারী মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে শালিশ হয়েছে। কিন্তু পরকীয়ার জের ধরে তাদের সংসারে প্রায় ঝগড়া বিবাধ চলছিল। এ সূত্র ধরে তারা আমার বোনকে গভীর রাতে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয় এবং শিশু ভাগ্নেকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়।সদর থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি। তবে নিহতের পরিবার দাবি করছে, পরকিয়ার জের ধরে, যৌতুকের জন্য নিহতের স্বামী এবং তার পরিবার এ হত্যাকান্ড ঘটিয়েছে। মরদেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না-তদন্তের প্রতিবেদন হাতে এলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net