1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আম্ফানে ক্ষতিগ্রস্থ রিং-বাঁধের কাজ শুরু, চলছে পানি অপসারন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

আম্ফানে ক্ষতিগ্রস্থ রিং-বাঁধের কাজ শুরু, চলছে পানি অপসারন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৬১ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় সুপার সাইক্লোন ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ চালিতাবুনিয়া ও খুড়িয়াখালী গ্রামে আটকে পড়া লবন পানি অপসারন ও ভেঙ্গে যাওয়া রিং-বাধের কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুন্দরবন সংলগ্ন চালিতাবুনিয়া ও খুড়িয়াখালীর ভেঙ্গে যাওয়া রিং-বাধের ৬ টি পয়েন্ট মোরামতের কাজ শুরু হয়েছে।
গ্রাম দুটির তিনটি পয়েন্ট থেকে পানি অপসারনের কাজ চলছে। খুড়িয়াখালী গ্রামের মাঠের ও জলাবদ্ধ বাড়ি ঘরের পানি অনেকটা কমেছে। এখন বিশুদ্ধ পানির সংকট থাকলেও মানুষ আবার স্বাভাবিক হতে শুরু করেছে।
অনেক দিন ধরে সহাস্রাধিক পরিবার পানি বন্ধি অবস্থায় মানবেতর জীবন যাপন করার পর পানি সরে যাওয়ায় তারা অনেকটা স্বস্তির নিঃস্বাস ফেলছেন।
উল্লেখ্য যে গত ২০ মে সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে ভাঙ্গন কবলিত সাউথখালীর বেড়িবাধের রিংবাধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে মানুষের অনেক বাড়ি ঘর গাছপালা ভেঙ্গে যায়। তবে বলেশ্বর তীরবর্তি বগী গ্রামের রিং বাধ অচিরেই শুরু হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, চালিতাবুনিয়া ও খুড়িয়াখালী এলাকার ভেঙ্গে যাওয়া রিং বাধ সংস্কার ও পানি নিস্কাশনের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net