1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্বৃত্তের থাবায় ক্ষতিগ্রস্ত আনারস চাষীর পাশে দাঁড়িয়েছে সিন্দুকছড়ি সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

দুর্বৃত্তের থাবায় ক্ষতিগ্রস্ত আনারস চাষীর পাশে দাঁড়িয়েছে সিন্দুকছড়ি সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৭৩ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- সম্প্রতি গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার আনারস চাষী ডালিম খাঁ’র পাকা আনারস বাগান কেটে সাবার করে দিয়েছিল দুর্বৃত্তরা! ফলে সেই ক্ষতিগ্রস্ত চাষীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী।
সোমবার (১ জুন) দুপুর ১২টায় গুইমারা উপজেলার দক্ষিণ ফকিরনালার আনারস চাষী হাতিমুড়ার মো. ইউনুছ খাঁ’র ছেলে ডালিম খাঁ’র ক্ষতিগ্রস্তের জমিতে গিয়ে চাষীর হাতে নগদ অর্থ তুলে দেন গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েত বিন কবির ও মানিকছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. ফয়সাল মাহমুদ শুভ। এ সময় গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতা মো. রুস্তম আলী তালুকদার ও ক্ষতিগ্রস্ত কৃষক মো. ডালিম খাঁ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সম্প্রতি ডালিম খাঁ’র সৃজিত ৩০শতক জমির পাকা আনারস বাগান কেটে ফেলে উপজাতি দুর্বৃত্তরা! অভিযোগ রয়েছে বাৎসরিক চাঁদা পরিশোধ না করায় সৃজিত আনারস বাগানে এ ধ্বংসযজ্ঞ চালিছে দুর্বৃত্তরা! তাদের নির্মম তান্ডবে কৃষক ডালিমের প্রায় ২লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ফলে আর্থিক সংকট দূরীকরণে আজ সিন্দুকছড়ি সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে নগদ অর্থ সহায়তা নিয়ে হাজির হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net