1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার জেলাকে করোনার ৩টি জোনে বিভক্ত করা হবে- ডিসি কামাল হোসেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

কক্সবাজার জেলাকে করোনার ৩টি জোনে বিভক্ত করা হবে- ডিসি কামাল হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৮৮ বার

কক্সবাজার প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রামণের সংখ্যার উপর ভিত্তি করেই কক্সবাজার পুরো জেলাকে ৩টি জোনে বিভক্ত করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার ৪জুনের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গত ১জুন থেকে জেলার ৮টি উপজেলায় ইউনিয়নভিত্তিক এবং ৪টি পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক করোনা সংক্রমণের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

পরিসংখ্যানে যে ইউনিয়ন বা ওয়ার্ড বেশী সংক্রামিত হয়েছে, সংক্রামণের আধিক্য রয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে “রেড জোন” বা লাল চিহ্নিত এলাকার আওতায় আনা হবে।

যে ইউনিয়ন বা ওয়ার্ড মাঝারী পর্যায়ে সংক্রামিত হয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে ইয়েলো জোন বা হলুদ চিহ্নিত এলাকা এবং যে ইউনিয়ন বা ওয়ার্ডে করোনা একেবারে সংক্রামিত হয়নি সেগুলোকে নিরাপদ রাখতে “গ্রীণ জোন” বা হলুদ চিহ্নিত এলাকা হিসাবে বিভক্ত করা হবে।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করা হবে, সে সব এলাকা থেকে কোন লোক বাহির ও প্রবেশ করতে পারবেন না।
এলাকাটি সম্পুর্ন অবরুদ্ধ থাকবে। যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘ইয়েলো জোন’ চিহ্নিত করা হবে সেসব এলাকা সবকিছু সীমিত আকারে চলবে। আর যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘গ্রীণ জোন’ হিসাবে চিহ্নিত করা হবে সেখানে সরকারি স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অন্যান্য নির্দেশনা মতো প্রায় স্বাভাবিক জীবনযাত্রা থাকবে।

কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন আরো বলেন, ৩জুনের মধ্যে জেলার সম্পূর্ণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সম্পন্ন করা হবে এবং ৪জুন বৃহস্পতিবারের মধ্যে পুরো কক্সবাজার জেলাকে উল্লেখিত ৩টি পৃথক জোনে বিভক্ত করা হবে। তিনি এ বিষয়ে প্রয়োজন হলে গণবিজ্ঞপ্তি জারী করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net