1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে আইসোলেশনে মারা গেলেন ঈদগাঁহর ব্যবসায়ী কামেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কক্সবাজারে আইসোলেশনে মারা গেলেন ঈদগাঁহর ব্যবসায়ী কামেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩১৯ বার

কক্সবাজার প্রতিনিধি :
জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কক্সবাজার সদরের ঈদগাঁহ চাঁন্দেরঘোনা এলাকার বাসিন্দা, ঈদগাঁহ বাজারের প্রবীন ব্যবসায়ী ও রিদুয়ান গার্মেন্ট এর মালিক মাওলানা কামেল ইবনে শরিফ (৬০)।

বুধবার (৩ জুন) সকাল ৬টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ৪ মেয়ের জনক।

গত মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন মাওলানা কামেল ইবনে শরিফ।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মাওলানা ফাজেল ইবনে শরীফ।

তিনি জানান, ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে জ্বর, সর্দি, কাশি দেখা দিলে স্থানীয় ডাক্তার মুজিবুল হকের চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ সেবন করেন।
জ্বর উঠানামা করছিল কয়েকদিন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর হাসপাতালে নেয়া হয়। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মাওলানা ফাজেল ইবনে শরীফ জানান, তার ভাইয়ের করোনা টেস্টের জন্য ৪/৫দিন আগে নমুনা জমা দিয়েছিলেন। এখনো রিপোর্ট আসেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net