1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী জেলা রেজিস্ট্রার করোনায় আক্রান্ত, দোয়ার আবেদন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

রাজশাহী জেলা রেজিস্ট্রার করোনায় আক্রান্ত, দোয়ার আবেদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৯২ বার

মঈন উদ্দীন: রাজশাহীর জেলা রেজিস্ট্রার ইলিয়াস হোসেন (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০২ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এ দিন আরও একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া এ দিন দ্বিতীয়বার পরীক্ষায় এক নারী পুলিশ সদস্যের করোনা পজিটিভই পাওয়া গেছে। তিনিও রাজশাহী নগরীর বাসিন্দা। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার তাদের ল্যাবে তিনটি নমুনা পজিটিভ এসেছে। এর মধ্যে দুইজন নতুন। আর অন্যজন রাজশাহী জেলা পুলিশের নারী কনস্টেবল। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে আসা এই নারী পুলিশ সদস্য কয়েকদিন আগেই শনাক্ত হয়েছেন। দ্বিতীয়বার তার নমুনা পরীক্ষা করা হলে পজিটিভই পাওয়া গেছে। নতুনা শনাক্ত দুইজনের মধ্যে একজন জেলা রেজিস্ট্রার ইলিয়াস হোসেন। তিনি নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় ভাড়া থাকেন। তার দেশের বাড়ি নড়াইল। সম্প্রতি তিনি ঢাকা থেকে ফিরেছেন বলে জানিয়েছেন। এ সময় তিনি সাংবাদিকদেও নিকট রাজশাহীবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন। আক্রান্ত অন্যজন একটি ওষুধ কোম্পানীতে চাকরি করেন। তার নাম মনিরুল ইসলাম (৫০)। তিনি ভাড়া থাকেন নগরীর কাজিহাটা এলাকায়। তার গ্রামের বাড়ি পাবনা। তবে দীর্ঘ দিন তিনি রাজশাহী ছেড়ে কোথাও যাননি বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net