1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পানছড়িতে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

পানছড়িতে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৬৯ বার

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি :
ফুটফুটে দুই কন্যা শিশু তৃষা ও আফরোজা। সম্পর্কে আপন মামাতো-ফুফাতো বোন পড়তো একই স্কুলে। পাশাপাশি বাড়ি হওয়ায় একজন অন্যজনের খেলার সাথীও। শনিবার বিকালটা যে তাদের জীবনের শেষ বিকাল হবে তা কে জানতো..? স্বজনদের চিরদিনের মতো বিদায় জানিয়ে পুকুরে ডুবে মৃত্যুকে আলিঙ্ঘন করে এ দুই ফুটফুটে শিশু কণ্যা।

শনিবার (৬ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে পানছড়ির উল্টাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুরের পর বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে বাড়ির অদুরে পুকুর পাড়ে অন্যদের সাথেই খেলা করছিল পানছড়ির উল্টাছড়ি গ্রামের মো. সেলিমের মেয়ে তৃষা (৮) ও মো. আল আমিনের মেয়ে আফরোজা (৬)। এসময় পুকুরে ডুবে মারা যায় ফুটফুটে তৃষা ও আফরোজা।

এসময় সাথে থাকা অন্য খেলার সাথীদের চিৎকারে স্বজনসহ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

এদিকে তৃষা ও আফরোজার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এদিকে এ খবরে ঘটনাস্থলে ছুটে যান পানছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। এসময় এমৃত্যুকে অনাকাঙ্খিত বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net