1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সাবেক কাউন্সিলর মোনায়েম খান আর আমাদের মাঝে নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সাবেক কাউন্সিলর মোনায়েম খান আর আমাদের মাঝে নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৭৬ বার

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিকসহ বিভিন্ন পত্রিকার সাথে নিয়োজিত এবং দৈনিক দৈনন্দিন পত্রিকার সাবেক সম্পাদক, সাংবাদিক গড়ার হাতিয়ার, শ্রদ্ধেয় মোনায়েম খান আজ ৭ জুন ২০২০ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি আমাদের মাঝে আর নেই। জনগনের সেবায় নিয়োজিত ছিলেন সদা হাস্যজ্জোল এই মানুষটি। সংবাদ সবার কাছে পৌঁছাতে গিয়েই আজ তাঁর এই অবস্থা। তাঁর কিছুদিন আগে করোনা পজেটিভ হওয়ায় আজ ওপারে চলে গেলেন। হে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন।
আর প্লিজ কক্সবাজারের প্রত্যেক মানুষকে বলব আপনারা ঘরে থাকুন। প্রয়োজনে না খেয়ে থাকুন, এক মাস কম খেলে আপনি মরবেন না। করোনার মরা যে কি ভয়ংকর আপনি বুঝবেন না। বার বার বলছি আপনার পরিবার নিয়ে আপনি ঘরে থাকুন। হয়তো একদিন বেঁচে থাকলে বাইরের আলো বাতাস দেখার সুযোগ পাবেন। আজ আমাদের ছেড়ে চলে গেছেন মোনায়েম ভাই। দুনিয়ার কিছুই দেখতে পাবেন না। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে দেখার সুযোগ নেই। ঠিক আপনি এমন চিন্তা মাথায় রাখেন। যদি দুনিয়ার মায়া প্রয়োজন না পড়ে তাহলে চলুন বাইরে। আমাদের কিছুই করার নেই। সরকারের কি দরকার পড়েছে এত কষ্ট করে আমরা যদি না বুঝি। সরকার চেষ্টা করছে আমাদের বাঁচাতে। ওনারা ঘরের দরজা, জানালা বন্ধ করে ঘরে বসে থাকতে পারে। আপনি কিছুই করতে পারবেন না, কারন করোনা আসছে দেশে। সেই মায়া ত্যাগ করে আপনাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
আমাদের নিজেকে নিজে সচেতন হতে হবে তবেই বাচবে জাতি, আমি, আপনি, আমাদের পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net