1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা : লোহাগাড়ায় ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন ডা. রুমানা হাসান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

করোনা : লোহাগাড়ায় ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন ডা. রুমানা হাসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৪১৫ বার

লোহাগাড়া প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে মানুষ। করোনার মরণ থাবা থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষসহ ডাক্তাররা।

এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন লোহাগাড়া জেনারেল হাসপাতালে গাইনী চিকিৎসক ডা. রুমানা হাসান ।

করোনার এ কালে মধ্যেও থেমে নেই তার সেবা কার্যক্রম। সাধারণ মানুষের চিন্তা করে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন তিনি।

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দৈনিক ১৫ থেকে ১৮ ঘণ্টা বিরামহীন সেবা দিয়ে যাচ্ছেন তিনি। গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুসহ সব ধরনের রোগীদের সেবা দেন তিনি। এই মহামারীতে এলাকার মানুষের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে তিনি বহিঃবিভাগে রুগী দেখার ফি জনপ্রতি ১০০ টাকা কমিয়ে দিয়েছেন।

জানতে চাইলে ডা. রুমানা হাসান বলেন, ‘এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হবে।
তারপরও যতটুকু সম্ভব সেফটি নিয়ে সেবা দিচ্ছি । একজন চিকিৎসক হিসেবে এই মহামারীতে মানুষের পাশে থেকে স্বাস্থ্য সেবা দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি।

এখন দেশের এমন চরম সংকটাপন্ন মুহূর্তে আমরা যদি ঘরে বসে থাকি, নিজেদের স্বার্থ সুবিধা বিবেচনা করি। তাহলে দেশের সাধারণ মানুষ কাদের কাছে যাবে? আর আমাদের চিকিৎসকদের মানব সেবার ধর্মের মর্যাদাটাও কিভাবে ঠিক থাকবে। এই কঠিন মুহুর্তে প্রত্যেকের জায়গা থেকে মানুষের পাশে দাড়ানো উচিত।

উল্লেখ্য- ব্যাংকককে অধ্যয়নরত ডা. রুমানা হাসানের স্বামী ডা: তারেক আহমদের হার্টের বাইপাস সার্জারী হয়েছিল ২ মাস আগে। দীর্ঘদিন ওখানেই ছিল স্বামীর পাশে। ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে আসতে পারেন নি।

গত ১৪ মে একটি বিশেষ ফ্লাইটে তিনি দেশে আসেন। তারপর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন শেষ করে গত ১লা জুন (সোমবার) সকাল থেকে লোহাগাড়া জেনারেল হাসপাতালে নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডা: রুমানা হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net