1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মায়ের সঙ্গে অভিমান করে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শরণখোলায় মায়ের সঙ্গে অভিমান করে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৫৩১ বার

নইন আবু নাঈম,বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় মায়ের সঙ্গে অভিমান করে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার (১২) গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপু মাঝের চর গ্রামের মৎস্যজীবি শহিদুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছোট ভাইয়ের সঙ্গে মরিয়মের ঝগড়া বাধে। এনিয়ে মা বিলকিস বেগম মেয়েকে বকাঝকা করলে তার অভিমান হয়। পরে মা-বাবা দুজনে খালে মাছ ধরতে গেলে সেই ফাঁকে সে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মাছ ধরা শেষে তারা বাড়িতে এসে খোঁজাখুঁজি করে মেয়েকে ঘরের মধ্যে আড়ার সঙ্গে ঝুলতে দেখে। সেখান থেকে নামানোর আগেই মেয়েটি মৃত্যু হয়।
শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ নিহতের বাড়ি পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মেয়েটির লাশ দাফনের অনুমোতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net