1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টানা ১২ দিন করোনার সাথে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

টানা ১২ দিন করোনার সাথে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৭১ বার

উত্তম অরণঃ
টানা ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হেরে গেলেন উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা। বিসিএস (কর) ক্যাডারের ২৭তম ব্যাচের এই কর্মকর্তা সোমবার (৮ মে) রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন বলেন, সুধাংশু কুমারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, এনবিআর আবু হেনা রহমাতুল মুনিম।

সূত্র জানায়, সুধাংশু কুমার কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি ছাড়া তার স্ত্রী মানষী সাহা, সাত বছরের মেয়ে সাঁঝবাতি ও গৃহকর্মী করোনা আক্রান্ত।

সরকারি ঘোষণার পর থেকে তিনি অফিস করেছেন। তিনি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই অফিস করতেন। সর্বশেষ তিনি ১৪ মে অফিস করেছেন। এরপর কয়েকদিন ধরে তার তীব্র জ্বর ছিল। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করান। ২৮ মে তার রিপোর্ট পজিটিভ আসে। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওইদিন তাকে ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সোমবার রাতে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।

তার সহকর্মীরা জানিয়েছেন, সুধাংশু কুমারের পরিবারের বাকি সদস্যরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net