1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা উপসর্গ নিয়ে পলাশে এক ব্যক্তির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

করোনা উপসর্গ নিয়ে পলাশে এক ব্যক্তির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৯৭ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পলাশে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার (৯ জুন) উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়ার বাসিন্দা নাজিমুদ্দিন করোনা উপসর্গ নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। এটি নিশ্চিত করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম।

জানা যায়, নাজিমুদ্দীন পলাশের ওয়াপদা গেইটর পার্শ্বে সকাল সন্ধ্যা সুপার মার্কেট এলাকার ৬ তলা ভবনে ভাড়া বাসায় থাকতেন। তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থা গুরুতর অবনতি হওয়ায় তার স্ত্রী তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। ওখানেই তিনি মৃতুবরণ করেন।

এ খবর পাওয়া মাত্রই পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি রুমানা ইয়াসমিন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। তিনি মৃত ব্যক্তির যথাযথ সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এ সময় পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহবায়ক আমিনুল ইসলাম এ বিষয় সার্বক্ষণিক তদারকি ও নেতৃত্ব প্রদান করেন। হাসপাতাল থেকে মৃতদেহের লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিজ বাড়িতে এনে গোসলের ব্যবস্থা করেন। আছর নামাজ শেষে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। এ কাজে জেলা টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিরুল ইসলাম বলেন, করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সেই সাথে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে সবাইকে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net