1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বয়স্ক ও বিধবা ভাতা বঞ্চিত শহীদ শাহজাহান কলোনীর প্রায় ১শত জন বয়স্ক মহিলা ও পুরুষ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বয়স্ক ও বিধবা ভাতা বঞ্চিত শহীদ শাহজাহান কলোনীর প্রায় ১শত জন বয়স্ক মহিলা ও পুরুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৮৩ বার

ইব্রাহীম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
বয়স্ক বিধবা ভাতা বঞ্চিত শহীদ শাহজাহান কলোনীর প্রায় ১শত জন বয়স্ক মহিলা ও পুরুষ। তারা আর কত বয়সে বয়স্ক ও বিধবা ভাতা পাবে! বছরের পর বছর পৌর মেয়র ও কাউন্সিলারের দারে দারে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে লালমনিরহাট জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে ওই সব ভোক্তভুগিরা। জানা গেছে, লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের শহীদ শাহজাহান কলোনীর বাসিন্দা বয়স্ক ৩৮ জন ও ৩৪ জন বিধবা মহিলা তারা ভাতার জন্য সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলারের দারে দারে ঘুরে কোন সুফল পাইনি। মোছা: মানিক জান, মো: মনসুর আলী, মো: মকবুল হোসেন, মো: জালাল শেখ, মোছা: ওজিফা ও মোছা: হাফেজা খাতুনসহ ৩৮ জন ভাতা প্রত্যাশিরা সাংবাদিকদের জানান, আমাদের বয়স ৬০ উর্ধ হওয়ার পরেও আর কত বয়সে আমরা বয়স্ক ভাতা পাবো। বছরকা বছর ঘুরে কোন সুফল পাওয়া যায়নি। চরম দারিদ্রতার সাথে লড়াই করে তারা মানবেতর জীবন যাপন করছি। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, একেক জনের বয়স ৭০ উর্ধে হলেও তারা রহস্যজনক কারণে ভাতা বঞ্চিত। একই এলাকার মোছা: কছিরন বেগম, মোছা: রিনা বেওয়া, মোছা: আয়শা বেওয়া, মোছা: রাবেয়া বেগম, মোছা: হোসনে আরা বেগম লেবু, মোছা: মনোয়ারা বেগম, মোছা: সাহের বানু, মোছা: সরবানু বেগম ও হালিমা খাতুনসহ ৩৪ জন বিধবা ভাতা প্রত্যাশি সাংবাদিকদের একই অভিযোগ করেন। তারা জানান, আমরা উন্নয়ন বঞ্চিত শহীদ শাহজাহান কলোনীর বাসিন্দা। দারিদ্রতার সাথে লড়াই করে মানবেতর জীবন যাপন করছি। একাধিকবার পৌর মেয়র ও কাউন্সিলারের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়ে, অবশেষে ওই সব ভূক্তভোগীরা সকলেই লালমনিরহাট জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net