1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় লকডাউনের সুযোগে জায়গা জবর দখলের অভিযোগ ও বৃদ্বা মহিলাকে মারধর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল

সাতকানিয়ায় লকডাউনের সুযোগে জায়গা জবর দখলের অভিযোগ ও বৃদ্বা মহিলাকে মারধর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩০৪ বার

সাতকানিয়া প্রতিনিধি:
বৈশ্বিক মহামারীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে আছে উপজেলা সাতকানিয়া।

আর সেই লকডাউনের সুযোগে সাতকানিয়ায় কিছু কতিপয় প্রভাবশালী ভূমি ধষ্যু জায়গা জমি জবর দখলের কাজ চালিয়ে যাচ্ছে।

গত ১০ই জুন( বুধবার) সাতকানিয়ার এওচিয়ায় এমন জবর দখলের ঘটনা ঘটে গেছে।

অনুসন্ধানে দেখা গেলো সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড পাহাড়তলী আলীনগরে বৃদ্বা সামসাদ বেগমের জায়গার উপর স্থানীয় ভূমিধষ্যুরা প্রভাব খাটিয়ে জোরপূর্বক রাতা রাতি বিল্ডিং তৈরী করে ফেলতে।
এই জোর পূর্বক প্রভাব খাটানোর অভিযোগ ওঠেছে একই এলাকার মৃত আব্দুস সালামের পুত্র অলি আহমদ ছালেহ আহমদ আবুল কাশেম আবুল বশর ও মো: ফরহাদের বিরুদ্বে।

কতিপয় ভূমিধষ্যুদের বিরুদ্বে গত ৫ই ফেব্রুয়ারী সামশাদ বেগমের ছেলে বাদী হয়ে জায়গা জবর দখলের একটি অভিযোগ দায়ের করা হয় সাতকানিয়া থানায়।

তখন সাতকানিয়া থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ হলে ও পরবর্তীতে প্রভাবশালীদের শেল্টারে এবং পুলিশ প্রশাসনের অগোচরে আবারো জবর দখল ভাবে বিল্ডিং নির্মান করতে থাকে।

ফলে গত ১০ই জুন বুধবার আবারো সামসাদ বেগম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় ঐ ভূমিধষ্যুদের বিরুদ্বে।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে সাতকানিয়া থানার ডিউটি অফিসার এস আই রমজান আলী বলেন,হ্যা জবর দখলের অভিযোগ এনে একটি মহিলা অভিযোগ দিয়েছেন।

অভিযোগটির তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম নেয়া হবে।

এই বিষয়ে বাদীনির ছেলে সৌদি প্রবাসী সাদাত মুঠোফোনে জানান,পুলিশ গেলে কাজ অফ করে আর পুলিশ চলে গেলে কাজ চালায় আমরা আজ বড়ই অসহায়।

প্রবাসে এসে মনে হচ্ছে নিজ দেশের নিজের বাড়িঘর ও কিছু কুচক্রী মহল দখল করে ফেলবে।

আমি প্রশাসনকে অনুরোধ করব উভয় পক্ষের কাগজ পত্র দেখে একটা সমাধান দেয়া হোক।

অন্যথায় যে কোন মুহূর্তে সংঘর্ষে লেগে যাওয়ার আশংকা থেকেই যায়।

এদিকে সাতকানিয়া থানার অভিযোগের বাদীনি সামসাদ বেগম জানান, গতকাল আমার জায়গায় তারা আবারো নির্মান কাজ চালালে আমি আমি বাধা প্রদান করলে আমাকে কিল ঘুষি লাথি মারতে থাকে।

পরে স্থানীয়দের শোর চিৎকারে তারা পালিয়ে যায়,পরে আমি চিকিৎসা নিয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি।

আমাকে মারা অপরাধে আর জবর দখলের কারনে এটি অবশ্যই মামলায় রূপান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net