ঢাকা   ০৬:৪০:১২ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

টংগীতে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
মোবাইল ব্যাংকিং বিকাশ থেকে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে টঙ্গীর পশ্চিম থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকার পশ্চিম রামপুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন মো. মিন্টু মিয়া ও শোভা আক্তার। এ ঘটনায় প্রতারণার শিকার ইউনিয়ন লেভেল এক্সেসরিজ কারখানার ম্যানেজার আব্দুল আলিম টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানায় গত ৪ জুন বিকাশ প্রতারণা সংক্রান্ত মামলা হয়। বিষয়টির গুরত্ব বিবেচনা করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হাসানকে নিয়ে মাঠে নামের টঙ্গী জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, প্রতারকচক্রটি রাজধানীর পশ্চিম রামপুরায় আবস্থান করছে। পরে হাতিরঝিল থানা পুলিশের সহযোগিতায় পশ্চিম রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭টি সিম কার্ড ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। তারা সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি