1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনায় "জয়পুর নবদিগন্ত যুব সংঘ" নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

হোমনায় “জয়পুর নবদিগন্ত যুব সংঘ” নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৭৮ বার

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা হোমনা উপজেলার জয়পুরে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “নবদিগন্ত যুব সংঘের” আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এসএসসি ২০২০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে এই সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা হয়।

এতে সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ডালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশন এর সাবেক সহকারী শিক্ষক হাজী আঃ বাতেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আহমেদ উল্ল্যাহ, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত ও সাংবাদিক জুয়েল রানা, মাছিমপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, ব্যবসায়ী জহিরুল ইসলাম, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যাৎসাহী সদস্য মুকুল মিয়া, কামাল হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে মুহাম্মদ আরিফুল ইসলামকে সভাপতি ও সারোয়ারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ঘোষনা করা সংগঠনটির লক্ষ ও উদ্দেশ্য হলো শিক্ষা, সামাজিক অবক্ষয়, গুণীজনদের সম্মানিত ও মাদক নির্মূলে কাজ করা সহ সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net