1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে করোনায় ইউপি সচিবসহ দু’জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

রাজশাহীতে করোনায় ইউপি সচিবসহ দু’জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৭৭ বার

মঈন উদ্দীন: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন করোনা রোগী মারা গেছেন। মৃত দুইজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহী। তার নাম ড. মো. শহীদুল্লাহ প্রামানিক (৫৫)। বাড়ি নগরীর পদ্মা আবাসিক এলাকার সাত নম্বর রোডে। কয়েকদিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট হয়েছিল। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে তিনি মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, ড. শহীদুল্লাহ প্রামানিকের গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামে। বাবার নাম মৃত হাবিবুল্লাহ প্রামানিক। মৃত অন্যজনের নাম হাফিজুর রহমান (৪৭)। তার বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে। বাবার নাম মৃত জনাব আলী। হাফিজুর স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।
তিনি রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, এই দুইজনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা লাশ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করবে।রাজশাহী জেলায় এ নিয়ে করোনায় চারজন মারা গেল। আর পাবনায় মৃতের সংখ্যা ৬।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net