1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজস্ব বঞ্চিত সরকার লালমনিরহাট রেল বিভাগে শত শত একর জমি বেদখল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

রাজস্ব বঞ্চিত সরকার লালমনিরহাট রেল বিভাগে শত শত একর জমি বেদখল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৪ বার

লাভলু শেখ, লালমনিরহাট :
লালমনিরহাট রেলওয়ে বিভাগের অনিয়ম, দুনর্ীতি ও উদাসীনতার কারনে শত শত একর জমি বেহাত হয়ে যাচ্ছে। এইসব জমি কতিপয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও রেলওয়ে কর্মকর্তা- কর্মচারী জবর দখল কওে নিয়েছে এবং বসত ভিটা তৈরী করে বছরের পর বছর অবৈধভাবে ভোগ দখল করে খাচ্ছে। বেদখল বা জবরদখলকৃত জমি উদ্ধারে রেল কতর্ৃপক্ষ দীর্ঘদিনেও কোন কার্যকরি ভুমিকা রাখার কোন নজীর নেই। রেলওয়ে বিভাগীয় প্রকৌশলীর বাংলোর দক্ষিনে কয়েক একর জমি দীর্ঘ দিন থেকে (অবঃ) রেল কর্মচারী খয়বরসহ একাধিক ব্যক্তি দখল করে বসত ভিটা তৈরী করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কতিপয রেলওয়ে কর্মকর্তা জবর দখলকারীদের সাথে আতাঁত করে প্রতি বছর অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আর সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। শুধু জমি নয়, লালমনিরহাট থেকে মোগলহাট ১০ কিঃ মিঃ রেল লাইনসহ বিভিন্ন স্থানের জমি সংরক্ষন করা রেল লাইন উধাও হয়ে গেছে। ডি আর এম অফিসের সামান্য উত্তরে বিডি আর গেট এলাকায় রেল লাইনের আশেপাশে অসংখ্য জমি বেখল করে নিয়েছে কতিপয় প্রভাবশালী। তাদের বির“দ্ধে রেল কতর্ৃপক্ষ টু শব্দটুকু করছেন না। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে (ভারঃ) এষ্টেট অফিসার রেজুয়ানুল হক বলেন, ওইসব জমি উদ্ধার আমার দায়িত্ব নয়, এ দায়িত্ব আই ডাবলু সাহেবের। এ ব্যাপারে বিভাগীয় ম্যানেজার মুহাম্মদ শফিকুর রহমান বলেন, কিছু দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শুর“ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net