1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাতা-পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আল-হেরা স্কুলের শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

মাতা-পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আল-হেরা স্কুলের শিক্ষার্থীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৩ বার

নিজস্ব প্রতিবেদক : সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকায় অবস্থিত আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে বিরল দৃষ্টান্ত স্থাপনে শিক্ষার্থীরা। শনিবার সকালে শিক্ষার্থীরা নিজ হাতে তাদের বাবা-মায়ের পা ধুয়ে দেয়ার মাধ্যমে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে যেন মা-বাবার ভক্তি বিরাজ করে, সেই শপথ গ্রহণ করেছে।

কর্মসূচি পালনের প্রাক্কালে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও দৈনিক আমাদের নতুন সময়ের ডেপুটি এডিটর মোহাম্মদ আবদুল অদুদ। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও স্কুলের উপদেষ্টা মোবারক হোসেন খান। প্রধান অতিথি বলেন, ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে মাতৃ-পিতৃ ভক্তি ও শ্রদ্ধা তৈরীর নিমিত্তে এ ধরনের কর্মসূচি পালিত হয়, যার ফলে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় কোনো বৃদ্ধাশ্রম গড়ে ওঠেনি।

আমাদের দেশেও এধরনের কর্মসূচি পালিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুল আজ যে উদাহরণ সৃষ্টি করেছে, তা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ অতিথি ছিলেন স্কুলের অভিভাবক ও উপদেষ্টা ফরহাদ হোসেন ভুইয়া, মো. শাহজাহান, শাহ আলম সরকার, হাজী আনোয়ার হোসেন ও আবুল কালাম প্রমুখ।

স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেন, ব্রিটিশ কাউন্সিল থেকে এ্যাওয়ার্ড ও কবি নজরুল স্বর্ণস্মারক প্রাপ্তিসহ আল-হেরার রয়েছে অনেক গুরুত্বপূর্ণ অর্জন। আর আজকের অনুষ্ঠানটি আরেকটি নতুন অর্জন।

তিনি বলেন, আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা যেন ভাল ছাত্র হওয়ার পাশাপাশি সুসন্তান হিসেবে গড়ে ওঠে পিতা-মাতার মুখ উজ্জল করতে পারে, দীর্ঘমেয়াদে তারা যেন বাবা-মায়ের প্রতি অনুগত থাকে, সেজন্য আমরা স্কুলে এধরনের নানা কর্মসুচির ব্যবস্থা রেখেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net